বড়‌দি‌নের আ‌মে‌জে ৩৫তম বর্ষপূর্তী উৎস‌বে বি‌সিএস

২৫ ডিসেম্বর, ২০২১ ১২:২৫  
অ‌নেকটা বড়‌দিনের ম‌তো অভ‌্যর্থনা উপহা‌রে উৎসব উদ্দীপনায় ৩৫ তম ব‌র্ষে পদার্পন কর‌লো বাংলা‌দেশ কম্পিউটার স‌মি‌তি। শ‌নিবার নারয়ণগঞ্জের রূপগ‌ঞ্জের সুবর্ণগ্রা‌ম রি‌সো‌র্টে দিনভর অনু‌ষ্ঠিত হয় নতুন মাইলফল‌কের পূর্তীর উৎসব। ‌বি‌সিএস প‌রিবা‌রের চার হাজা‌রের ম‌তো সদস‌্য প‌রিবা‌রের পাশাপা‌শি অংশীজন‌দের উপ‌স্থি‌তি‌ ছি‌লো চো‌খে পগার ম‌তো। নজর কে‌ড়েছে ভ্যেনু‌তে প্রবে‌শের পরই প্রতি‌টি শিশুর ম‌ধ্যে ই‌চ্ছে ম‌তো খেলনা বেছে নেয়ার সু‌যোগ। বেলা সড়ে ১১টায় বেলুন উুড়‌য়ে উৎস‌বের উ‌দ্বোধন ক‌রেন প‌রিকল্পনা মন্ত্রী মোহাম্মাদ আব্দুল মান্নান। অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব‌্য রা‌খেন স্ব‌দেশ রঞ্জন সাহা,  সাবেক সভা‌তি এসএম ইকবাল ও বর্তমান মহাস‌চিব  মুহাম্মদ ম‌নিরুল ইসলাম। এরপর প‌রিকল্পনামন্ত্রী‌কে স‌ঙ্গে নি‌য়ে  বি‌সিএস আঞ্চ‌লিক ক‌মি‌টির হা‌তে ক্রেস্ট তু‌লে দেন বি‌সিএস সভাপ‌তি শাহীদ উল মুনীর। এসময় আ‌য়োজ‌নের আহ্বায়ক বি‌সিএস সহভাপ‌তি মোহাম্মাদ জা‌বেদুর রহমান শাহীন সহ কার্য নর্বাহী ক‌মি‌টির প‌রিচালকরা উপ‌স্থিত‌ ছি‌লেন।